পল্টনে শিবিরের মিছিল, ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন ও দৈনিক বাংলা মোড় এলাকায় আজ দুপুরে আগামীকালের হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এ সময় মিছিলকারীরা বেশ কয়েকটি যানবাহনে ইটপাটকেল ছোড়ে।নাম প্রকাশ না করার শর্তে পল্টন এলাকায় কর্তব্যরত পুলিশের একজন কর্মকর্তা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শিবিরের ১৫-২০ জন কর্মী পল্টনে সুরমা টাওয়ারের পাশ থেকে মিছিল করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে যান। এ সময় তাঁরা দলের আটক নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ইটপাটকেল ছুড়ে বেশ কয়েকটি যানবাহনের কাচ ভেঙে ফেলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। একই সময় দৈনিক বাংলা মোড় থেকেও মিছিল বের করে শিবির।