পল্টনে হিজবুত তাহরীরের সাত কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন এলাকা থেকে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের সাতজন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পল্টন এলাকায় ব্যানার নিয়ে মিছিল বের করার চেষ্টা সময় তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার মো. আনোয়ার হোসেন জানান, আজ দুপুর ১২টার দিকে হিজবুত তাহরীরের কিছু সদস্য ব্যানার নিয়ে জড়ো হয়। একপর্যায়ে তারা মিছিল করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সাতজনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে বেশ কয়েকটি ব্যানার উদ্ধার করা হয়েছে।