পল্লবীতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে শাহনাজ আক্তার (২২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর ৬ নম্বর সেকশনের বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, যৌতুকের জন্য শাহনাজকে শ্বাস রোধ করে হত্যা করেছেন তাঁর স্বামী রুবেল হোসেন। পল্লবী থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন জানান, শাহনাজ মিরপুর ৬ নম্বরের ‘ট’ ব্লকের ৩৬ নম্বর সড়কের ৭ নম্বর বাসায় ভাড়া থাকতেন। গতকাল রাত ১২টার দিকে পল্লবী থানা-পুলিশ বাসায় গিয়ে খাটের ওপর থেকে শাহনাজের লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর রুবেল হোসেন পালিয়ে গেছেন।এসআই আরও জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, শাহনাজকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।এ ব্যাপারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।