পল্লবীতে ট্রাক-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানার বিরুলিয়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদেকুল ইসলাম (৫৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত সাদেকুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার সময় তিনি কাভার্ড ভ্যানে চালকের আসনের পাশে বসা ছিলেন।পল্লবী থানার কর্তব্যরত উপপরিদর্শক মো. তুহিন জানান, আজ সকাল ছয়টার দিকে মিরপুর বেড়িবাঁধ হয়ে কাভার্ড ভ্যানে নেত্রকোনা যাচ্ছিলেন সাদেকুল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাদেকুল ইসলাম ঘটনস্থলেই মারা যান। এ সময় কাভার্ড ভ্যানের চালক গাড়ি থেকে লাফিয়ে আত্মরক্ষা করেন। সংঘর্ষে কাভার্ড ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।পরে পল্লবী থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সাদেকুলের স্বজনেরা পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।