পল্লবীতে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে আজ বুধবার ভোরে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন যুবকের মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, আজ ভোরে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে একটি ব্যক্তিগত গাড়ি বের হলে গোয়েন্দা পুলিশের একটি টহল দল সেটিকে থামার সংকেত দেয়। তখন ওই গাড়িতে থাকা যুবকেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ওই যুবক গুলিবিদ্ধ হন। পুলিশ তাঁর কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।