পল্লবীতে পুলিশ-ডাকাত গুলিবিনিময়, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের সি-ব্লকে গতকাল শুক্রবার দিবাগত রাত একটায় পুলিশ ও ডাকাত দলের গুলিবিনিময়ে একজন ডাকাত গুলিবিদ্ধ হন। তার নাম আলমগীর (২৫)। আজ শনিবার সকালে আলমগীর মারা যায়। এলাকাবাসী জানায়, পল্লবীর ওই এলাকায় বেশ কয়েক দিন ধরেই ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি প্রতিরোধে এলাকাবাসী ও নিরাপত্তাকর্মীরা নিজেদের উদ্যোগে সেখানে রাত জেগে পাহারা দেওয়া শুরু করেন। গতকাল রাত একটার দিকে ১০-১২ জন ডাকাত ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসী ডাকাত আলমগীরকে গণপিটুনি দেয়। এলাকাবাসীর চিত্কারে পার্শ্ববর্তী থানা থেকে পুলিশ এলে ডাকাত দলের বাকি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের গুলিবিনিময়ে ডাকাত দলের সদস্য আলমগীর গুলিবিদ্ধ হয়। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সে মারা যায়।পল্লবী থানার ওসি ইকবাল হোসেন জানান, আলমগীর পুলিশ না ডাকাতের গুলিতে মারা গেছে তা স্পষ্ট নয়। পুলিশ আলমগীরের কাছ থেকে একটি রামদা উদ্ধার করেছে।