পল্লবীতে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবীতে সেনানিবাসের আবাসিক এলাকায় একটি বহুতল ভবন থেকে পড়ে চিরঞ্জীব (২৫) নামের এক শ্রমিক মারা গেছেন। আজ শনিবার সকালে কাজ করার সময় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানিয়েছে, সেনানিবাসের আবাসিক ডিওএইচএস এলাকার একটি বহুতল ভবনের ১৩ তলায় কাজ করছিলেন চিরঞ্জীব। হঠাত্ তিনি তিনি মাথা ঘুরে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় সকাল সোয়া নয়টায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, চিরঞ্জীবের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শান্তমোড়। তাঁর বাবার নাম দীপেন সরকার।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খলিফা জানান, শ্রমিক চিরঞ্জীব কিছুটা অসুস্থ ছিলেন। কাজ করার সময় হঠাত্ পড়ে গিয়ে তিনি মারা যান। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।