পল্লবীতে স্বামীর হাতে স্ত্রী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্লবী থানার দোয়ারীপাড়ায় সবিতা আক্তার (২১) নামের এক নারী তাঁর স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক সবিতাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে দায়িত্বরত পুলিশ হারুনকে আটক করেছে বলে জানা গেছে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবউদ্দিন খলিফা বলেন, ‘খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’সবিতা তাঁর স্বামী মোহাম্মদ হারুনের সঙ্গে মিরপুর ১৪ নম্বর এলাকার একটি বাসায় থাকতেন। হারুন স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।