পল্লবীর গণহত্যা মামলায় মুজাহিদ ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে পল্লবী এলাকায় গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার সিআইডির পরিদর্শক নূর ইসলাম সিদ্দিকী ওই গণহত্যা মামলায় আলী আহসান মুজাহিদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ঢাকা অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় মুজাহিদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।পুলিশ গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ মহানগর গোয়েন্দা পুলিশ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীকে আদালতে হাজির করে।একই আদালতে মুজাহিদ ও সাঈদীকে হিযবুত তাহরীরের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে উত্তরা থানায় দায়ের করা মামলায় রিমান্ডে নেওয়ার অনুমতি চাওয়া হয়। গত ৩০ জুন এই মামলায় আদালত দুজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আজ মঞ্জুর হওয়া সেই রিমান্ডে নেওয়ার অনুমতি চাইলে আদালত তা-ও মঞ্জুর করেন।এ ছাড়া অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যাচেষ্টা মামলায় সাঈদীকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। এ বিষয়ে আদালতে সাঈদীর আইনজীবী সময় চেয়ে আবেদন করলে ১৮ জুলাই এ রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইফুল ইসলাম জানান, একই মামলায় বগুড়া সদর থানায় গ্রেপ্তার হওয়া জেএমবির নেতা ভাগ্নে শহীদকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এই রিমান্ড শুনানির দিনও ১৮ জুলাই ধার্য করেন আদালত।