পল্লি অর্থনীতি বেগবান করতেই ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রত্যেক পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাঁর সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মূল লক্ষ্য। জমির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিপুল জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করে পল্লি এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করতেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’-এর কর্মকাণ্ডের ওপর ‘পাওয়ার পয়েন্ট’ উপস্থাপনা শেষে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এ কথা বলেন।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদকালে এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে গত নভেম্বরে একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদন করা হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৯৭ কোটি টাকা। বাসস