পল্লী প্রগতির বার্ষিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউটে বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লী প্রগতি সহায়ক সমিতির (পিপিএসএস) বার্ষিক সমাবেশ পাঁচ জানায়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি খুশী কবির। প্রধান অতিথির বক্তব্য দেন পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজবাউদ্দীন আহমেদ। শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন আবদুল কুদ্দুস মোল্লা। বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম, আবুল হোসেন, কণা চক্রবর্ত্তী, রানু বেগম ও ঝুমু হীরা। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নির্বাহী পরিচালক অলিয়ার রহমান। উপস্থাপনা করেন সুপ্রিয়া দত্ত ও জোবায়ের স্বপন। অনুষ্ঠানে ‘সেলিমা জেবুননেসা পদক’ দেওয়া হয় কাশিয়ানীর নার্গিস বেগমকে এবং ‘আকবর কবীর বৃত্তি’ দেওয়া হয় খলিলপুরের মো. সোহেল শেখ ও ধুলদির ইয়াসমিন পারভীনকে। অনুষ্ঠানে পটগান পরিবেশন করে খুলনার রূপান্তর শিল্পীগোষ্ঠী।