পল্লী বিদ্যুৎ কার্যালয় ভাঙচুরে ঝালকাঠিতে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় ভাঙচুরের অভিযোগে ঝালকাঠির বিনয়কাঠি গ্রাম থেকে পুলিশ আজ মঙ্গলবার সকালে সোহাগ তালুকদার (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, বিনয়কাঠি গ্রামে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের জন্য সোহাগ তালুকদার গত ১০ আগস্ট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে ভাঙচুর চালান।বিনয়কাঠি পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সহকারী উপব্যবস্থাপক হাবিবুর রহমান ১৫ আগস্ট ওই ভাঙচুরের ঘটনায় নামে ও বেনামে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে সোহাগের নামও ছিল।