পশ্চিম তীরে সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম তীরে গতকাল মঙ্গলবার সবজি বিক্রেতার ছদ্মবেশে ইসরায়েলি সেনারা এক গ্রেপ্তারি অভিযান চালানোর সময় সংঘর্ষে ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।গতকাল সবজি বিক্রেতার ছদ্মবেশে ট্রাকে করে পশ্চিম তীরে ঢুকে একজনকে গ্রেপ্তার করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় নিয়মিত সেনারা ঢুকে পড়লে ফিলিস্তিনি যুবকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও গুলি ছোড়ে। এ ঘটনায় ১০ জন আহত হয়।ইসরায়েলি সেনারা প্রায়ই ফিলিস্তিন এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে থাকে। এসব অভিযান প্রায়ই ফিলিস্তিন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চলে। বেশির ভাগ ক্ষেত্রে সহিংসতা এড়িয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তিদের ইসরায়েলি সেনাদের হাতে তুলে দেয়।