পশ্চিম তীরে হামাসের শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের পর পশ্চিম তীরের নাবলুসে শোভাযাত্রা করল গাজার ফিলিস্তিন শাসক দল হামাস। দলটির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রায় যোগ দেয় হাজার হাজার ফিলিস্তিনি। বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিন কর্তৃপক্ষ পাঁচ বছরে এই প্রথমবার হামাসকে শোভাযাত্রার অনুমতি দিল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের দুই অংশের শাসক গোষ্ঠীর মধ্যে সম্পর্ক জোরদারের আভাস পাওয়া গেল।২০০৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর গাজায় ক্ষমতায় আসে হামাস। এর পর থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষের ফাতাহ পার্টির সঙ্গে হামাসের দ্বন্দ্ব তৈরি হয়।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের বিরোধী পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমেছে। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে আট দিনের সংঘর্ষের পর পরিস্থিতি আরও ইতিবাচক হয়েছে। গত সপ্তাহে হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালের নেতৃত্বে গাজায় একটি শোভাযাত্রায় অংশ নেয় ফাতাহর নেতারা। এদিকে ফাতাহর নেতা আমিন মকবুল ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে হামাসের লড়াকু ভূমিকার প্রশংসা করেছেন। নাবলুসের শোভাযাত্রায় তিনি বলেন, গাজায় বিজয় ফিলিস্তিনি জনগণেরই বিজয়।