পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রধান প্রণবের বদলে মানস ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধানসভার নির্বাচনের মাত্র এক বছর বাকি থাকতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আজ রোববার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। জানা গেছে, মন্ত্রী হিসেবে কাজের চাপ থাকায় এবং রাজ্যে দলীয় কাজে সময় দিতে না পারায় তিনি ইস্তফার এই সিদ্ধান্ত নিয়েছেন।কংগ্রেসের সাধারণ সম্পাদক জনার্ধন দ্বিভেদি জানিয়েছেন, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধি প্রণব মুখোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলের নেতা মানস ভূঁইয়াকে।২০০১ সালে প্রণব মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হন।