পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে আজ মঙ্গলবার সকালে চতুর্থ দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।রাজ্যের হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও বর্ধমান জেলার একাংশের ৬৩টি আসনে আজ স্থানীয় সময় সকাল সাতটায় এ ভোট গ্রহণ শুরু হয়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বহুল আলোচিত নন্দীগ্রাম ও সিঙ্গুর এলাকায়ও আজ গ্রহণ চলছে।নির্বাচনে এক কোটি ২৬ লাখ ভোটার কয়েকজন মন্ত্রীসহ ৩৩৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। সর্বশেষ খবর অনুযায়ী ১৫ হাজার ৭১১ নির্বাচনী কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কয়েক হাজার সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী দফায় ৭ ও ১০ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৩ মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।