পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠোর নিরাপত্তার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ছয়টি জেলার ৫৪টি আসনে কাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে ৯৭ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস জোটের মধ্যে। বিজেপিও ৪৯টি আসনে প্রার্থী দিচ্ছে।বিধানসভা নির্বাচন ছয় দফায় অনুষ্ঠিত হবে। কাল প্রথম দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৫৪টি আসনে ৩৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ১০ জন মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হচ্ছে। কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদায় কঠোর নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।এদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রোববার বলেন, সিপিএমের নেতা গৌতম দেব তাঁর দলের বিরুদ্ধে নির্বাচনে কালো টাকা ব্যবহার করার যে অভিযোগ এনেছেন, সেজন্য তিনি তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করবেন। নদীয়া জেলার হরিণঘাটায় এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। পিটিআই।