পশ্চিমবঙ্গে তিনটি জেলায় ৪৮ ঘণ্টার বনধ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে মাওবাদী অধ্যুষিত তিনটি জেলায় আজ মঙ্গলবার সকাল থেকে ৪৮ ঘণ্টার বনধ শুরু হয়েছে। রাজ্যের জঙ্গলমহালে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাওবাদীদের সমর্থনপুষ্ট সন্ত্রাসবিরোধী জনগণ কমিটির দুজন সদস্য নিহত হওয়ার প্রতিবাদে এ বনধ ডাকা হয়।পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মাওবাদী অধ্যুষিত এলাকায় এই বনধ পালিত হচ্ছে।গত রোববার রাতে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জনগণ কমিটির দুই সদস্য নিবারণ সিং ও সুষেন মাহাতোর মৃত্যু হয়।