পশ্চিমবঙ্গে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১, আহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ফুলিয়া স্টেশনে দুটি লোকাল ট্রেনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৭০ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত ব্যক্তিদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে আটটার দিকে ফুলিয়া স্টেশনে শিয়ালদহ-শান্তিপুর লোকাল ট্রেনটি দাঁড়িয়েছিল। এসময় বিপরীত দিক থেকে শিয়ালদহগামী শান্তিপুর লোকাল ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রেনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। তবে বগিগুলো কোন ট্রেনের ছিল, তা জানা যায়নি।