পশ্চিমবঙ্গে দুর্যোগ কাটেনি মৃতের সংখ্যা বেড়ে ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার রেশ আজ শনিবারও কাটেনি। কলকাতার নিখোঁজ আটটি ট্রলার এবং ট্রলারের মত্স্যজীবীদের খোঁজ পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে নদীবাঁধ ভেঙে গেছে। তলিয়ে গেছে উপকূলবর্তী এলাকা। বহু বাড়িঘর ধসে পড়েছে।এদিকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আজ হাওড়া, বাঁকুরা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শিলিগুড়ির রম্ভিতে ধস নেমে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। দার্জিলিং ও সিকিমে পাহাড়ে ধস নামায় সেখানে দেশ-বিদেশের বহু পর্যটক আটকা পড়েছেন।অন্যদিকে কাকদ্বীপ ও দীঘা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া আটটি ট্রলারের কোনো খোঁজ পাওয়া যায়নি। উপকূলের নিরাপত্তাকর্মীরা নিখোঁজ ট্রলার ও মত্স্যজীবীদের উদ্ধারের জন্য পারাদ্বীপ ও হলদিয়া থেকে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।