পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কড়া নিরাপত্তার মধ্যেই আজ শনিবার পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় পর্বের ৫০টি আসনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।জানা গেছে, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে আজ মুর্শিদাবাদ জেলার ২২টি, নদীয়ার ১৭টি এবং বীরভূমের ১১টি আসনে ভোট গ্রহণ করা হয়। এই ৫০ আসনে ২৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ২৭ জন। ৫০টি আসনেই লড়েছে বামফ্রন্ট ও বিজেপি। তৃণমূল কংগ্রেস ২৯টিতে এবং কংগ্রেস লড়ছে ২১টি আসনে। তবে মুর্শিদাবাদ এবং নদীয়ায় কংগ্রেসের চরাজন করে মোট আটজন বিদ্রোহী নেতা নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। ১১ হাজার ৫৩১টি ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৯৩ লাখ ৩৩ হাজার ৫২৩ জন।আজকের নির্বাচনে বীরভূমের নলহাটি কেন্দ্রে কংগ্রেসের টিকিটে লড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিত্ মুখোপাধ্যায়। আর মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্রে লড়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী আনিসুর রহমান। তবে রাস্তাঘাট উন্নয়ন এবং স্থানীয় পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়ার ছয়টি কেন্দ্রে ভোটাররা ভোট বয়কট করেছেন বলেও জানা গেছে।এর আগে ১৮ এপ্রিল প্রথম পর্বে ছয়টি জেলায় ৫৪টি আসনে ভোট হয়েছে।