পশ্চিমবঙ্গে নকশাল কমান্ডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া থেকে আজ বৃহস্পতিবার একজন নকশাল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও বিশেষায়িত স্পেশাল অ্যাকশন ফোর্সের (এসএফ) সদস্যরা পুরুলিয়া জেলার অযোধ্যায় এক বিশেষ অভিযান চালিয়ে আনন্দ ওরফে নন্দ ওরফে নকুলকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে, আনন্দ ওই এলাকার নকশালদের একজন এরিয়া কমান্ডার। তাঁর বিরুদ্ধে হত্যা, লুণ্ঠনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। পিটিআই