পশ্চিমবঙ্গে নারী পুলিশের পরিচালনায় ৬৫টি থানা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের ৬৫টি জেলা ও মহকুমা শহরে নারী পুলিশের পরিচালনায় ৬৫টি থানা নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে রাজ্য পুলিশের মহাপরিচালক অপরাজিত মুখার্জি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র দপ্তরে প্রস্তাব পাঠিয়েছেন।প্রস্তাবে বলা হয়েছে, এ বছর প্রথম পর্যায়ে ২০টি থানা নির্মাণ করা হবে। আগামী বছর আরও ২০টি এবং তার পরের বছর ২৫টি থানা নির্মাণ করা হবে।প্রতিটি থানায় নারী পুলিশের একজন পরিদর্শক, আটজন উপপরিদর্শক, আটজন সহকারী উপপরিদর্শক ও ২০ জন কনস্টেবল থাকবেন। এ ছাড়া চারজন গাড়িচালক, দুজন টেলিফোন অপারেটর ও দুজন পরিচ্ছন্নতাকর্মী থাকবেন। এসব থানায় নারী অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর্যাপ্ত সুযোগ থাকবে।