পশ্চিমবঙ্গে নির্বাচন: হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বিধানসভার নির্বাচনে ভোট গ্রহনের কারণে আজ সোমবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভোটের কারণে হিলি স্থলবন্দর বন্ধ থাকলেও বন্দরের চেকপোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক কুমার মণ্ডলের পাঠানো এক চিঠির বরাত দিয়ে বাংলাদেশের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান ওরফে লিটন এ কথা জানান। কাল মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে। প্রসঙ্গত, আজ পশ্চিমবঙ্গে ছয়টি জেলায় ৫৪টি আসনে ভোট গ্রহণ চলছে।