পশ্চিমবঙ্গে বনধ নিয়ে এসইউসিআই-তৃণমূল দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস জোটের বামপন্থী শরিক এসইউসিআই মমতার কিছু সিদ্ধান্তের এরই মধ্যে বিরোধিতা করতে শুরু করেছে।জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার কলকাতায় শিল্পপতিদের সঙ্গে এক বৈঠকে ঘোষণা দিয়েছেন, কারখানার গেট খোলা রেখেই আন্দোলন করতে হবে। বনধ, অবরোধ করা চলবে না।গতকাল সোমবার এসইউসিআইর পক্ষ থেকে রাজ্য সম্পাদক সৌমেন বসু এক বিবৃতিতে জানিয়েছেন, এ সিদ্ধান্ত তাঁরা মানতে পারছেন না। তিনি মুখ্যমন্ত্রীর ওই ঘোষণা প্রত্যাহারেরও দাবি জানান। একই সঙ্গে ওই বিবৃতিতে বলেন, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা গণতান্ত্রিক আন্দোলন ও জনস্বার্থের বিরোধী। ক্ষমতায় গিয়ে শিল্পপতিদের চাপে তাঁদের সন্তুষ্ট করতে অবরোধ, ধর্মঘট ও বনধের বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী—এটা অত্যন্ত দুঃখজনক।এসইউসিআই ওই বিবৃতিতে আরও বলেছে, পুঁজিবাদী ব্যবস্থায় সমাজে শোষণ, অত্যাচার, অবিচার চলবে। অথচ তার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, এটা ভাবাই যায় না। এসইউসিআই বনধ ধর্মঘট ডাকা থেকে পিছপা হবে না।