পশ্চিমবঙ্গে বনধ-হরতাল চলবে না: মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গে আর কোনো বনধ, হরতাল সড়ক অবরোধ বা রেল রোকো আন্দোলন চলবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের এই ঘোষণা দিয়ে বলেছেন, এবার কাজ করতে হবে। অচল বাংলাকে সচল করতে হবে। বনধ অনেক হয়েছে, আর নয়।গত শনিবার হাওড়ার দুটি শিল্পকারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে মমতা বলেন, ‘৩৪ বছরে এই রাজ্যে বাম সরকার যা করতে পারেনি, আমি তা পাঁচ বছরে করে দেখিয়ে দেব।’মমতা গত বছরের বিধানসভা নির্বাচনের আগ থেকে বনধ, হরতাল, সড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি থেকে সরে এসেছেন। তিনি বলেন, বনধ, হরতাল উন্নয়ন ব্যাহত করে—জনগণের ভোগান্তি বাড়ায়। তাই উন্নয়নের স্বার্থে এই রাজ্যে আর বনধ-হরতাল করা যাবে না।