পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার নির্বাচন আজ বুধবার বিকেল পাঁচটায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।কলকাতা মহানগরের ১১টি আসনসহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার যথাক্রমে ৩৩ ও ৩১টি আসন নিয়ে সর্বমোট ৭৫টি আসনে আজ সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। এর আগে প্রথম দফায় ৫৪টি এবং দ্বিতীয় দফায় ৫০টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১৮ ও ২৩ এপ্রিল। এখন বাকি আছে ১১৫টি আসনের ভোট গ্রহণ।আজ ৭৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭৯ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৪৬ জন। ১৭ হাজার ৭৯২টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে।উত্তর চব্বিশ পরগনার বীজপুরে এক সিপিএম এজেন্টকে মারধর করে তৃণমূলের সমর্থকেরা। একপর্যায়ে তারা সিপিএমের সমর্থকদের ভোটদানে বাধা দেন। পরে তাঁরা স্থানীয় শহীদ নগরে সিপিএমের কার্যালয় ভাঙচুর করেন। একপর্যায়ে এই কেন্দ্রের আওতাধীন কাঁচরাপাড়া সূর্যসেন স্কুলের ভোটকেন্দ্রটি দখল করে দেওয়া হয়।এ ছাড়া ভোটারদের প্রভাবিত করা এবং অন্য কারণে ১৮ জন প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।