পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আজ মঙ্গলবার lô I শেষ দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা তিনটায়।আজ মাওবাদী-অধ্যুষিত তিন জেলার ১৪টি আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে সাতটি, বাঁকুড়ায় তিনটি এবং পুরুলিয়ায় চারটি আসনে ভোট নেওয়া হয়েছে।এবারের নির্বাচনে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কোনো হতাহতের ঘটনাও ছিল না। কড়া নিরাপত্তার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মাওবাদীরা নাশকতামূলক কোনো ঘটনা ঘটায়নি, বরং অধিকাংশ মাওবাদী নির্বাচনে অংশ নিয়েছে।এই ১৪টি আসনে প্রার্থী রয়েছেন ৯৭ জন। এর মধ্যে নারী প্রার্থী সাতজন। এখানে ভোটার রয়েছেন ২৬ লাখ ৫৭ হাজার ৪৩৪ জন। তিন হাজার ৫৩৪টি বুথে ভোট নেওয়া হয়েছে।মাওবাদীদের নাশকতা রুখতে বন্ধ করে দেওয়া হয় ওই অঞ্চলের সঙ্গে থাকা বিহার, ওডিশা ও ঝাড়খন্ডের সীমান্ত।আজকের নির্বাচনে জঙ্গলমহলের পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতোর ভাগ্য নির্ধারিত হবে। এ ছাড়া আজ ভাগ্য নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের তিন মন্ত্রী ও এক সাবেক মন্ত্রীর।এর আগে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে পাঁচ দফায় ২৮০টি আসনের ভোট নেওয়া হয়েছে। ১৩ মে ভোট গণনা করা হবে।