পশ্চিমবঙ্গে যৌথ বাহিনী-মাওবাদী সংঘর্ষে সাতজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে যৌথ বাহিনী ও মাওবাদীদের বন্দুকযুদ্ধে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন মাওবাদী এবং একজন যৌথ বাহিনীর জওয়ান। নিহতদের মধ্যে নারী মাওবাদীও রয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এই সংঘর্ষ শুরু হয়। সেখানে এখনো সংঘর্ষ চলছে।যৌথ বাহিনী দাবি করেছে, সংঘর্ষে মাওবাদী নেতা সিধু সরেন নিহত হয়েছে। তবে এ ব্যাপারে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ তারা দিতে পারেনি। তারা এরই মধ্যে মাওবাদীদের কাছ থেকে ১২টি রাইফেল, ডেটোনেটর ও মাইন উদ্ধার করেছে এবং আহত দুই মাওবাদী জঙ্গিকে আটক করেছে।