পশ্চিমবঙ্গে সাংবাদিকদের জন্য পেনশন ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে সরকারি তালিকাভুক্ত (অ্যাক্রিডেটেড) সাংবাদিকদের জন্য পেনশন ঘোষণা করেছেন। ষাটোর্ধ্ব সাংবাদিকেরা প্রতি মাসে দুই হাজার রুপি করে এই পেনশন পাবেন। গতকাল রোববার ভারতের স্বাধীনতা দিবসে কলকাতা প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাসগুপ্ত এ ঘোষণা দেন। তিনি বলেন, পরে এই পেনশনের অর্থ বাড়ানো হবে। অসীম দাসগুপ্ত আরও বলেন, সাংবাদিকদের স্বাস্থ্য বিমার আওতায় আনার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আগে গত মাসের ২৭ তারিখ থেকে রাজ্যের সর্বত্র সরকারি বাস, ট্রাম ও ফেরিতে সাংবাদিকদের বিনা ভাড়ায় চলার সুযোগ দেওয়া হয়। যেসব সাংবাদিকের তথ্য মন্ত্রণালয়ের অ্যাক্রিডিটেশন কার্ড আছে তাঁরাই এই পেনশন এবং বিনা ভাড়ায় বাস, ট্রাম ও ফেরিতে চলার সুযোগ পাবেন । রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতের সাংবাদিকদের অর্ধেক ভাড়ায় ট্রেনে চড়ার সুযোগ দেন।