পশ্চিমবঙ্গে ৩৩ বাংলাদেশি কারাবন্দীর আমরণ অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফেরার দাবিতে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার কেন্দ্রীয় কারাগারে ৩৩ জন বাংলাদেশি কারাবন্দী গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। এই অনশনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।আজ বৃহস্পতিবার অনশনরত ১১ জন নারীসহ ৩৩ কারাবন্দীকে কুচবিহার জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুচবিহার জেলা হাসপাতালের সুপার খগেন্দ্রনাথ তীর আজ বিকেলে প্রথম আলোকে জানান, বেআইনিভাবে পশ্চিমবঙ্গে প্রবেশের কারণে এই ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। বিচারে তাঁদের সাজা হয়। সাজা ভোগ করার পরও তাঁরা দেশে ফিরতে পারেননি বলে গত সোমবার থেকে তাঁরা কারাগারেই আমরণ অনশন শুরু করেন।