পশ্চিমবঙ্গে ৭ ফরোয়ার্ড ব্লক নেতা-কর্মী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত বাঁকুরা জেলার ঝালদা-দরদায় ফরোয়ার্ড ব্লকের সাত নেতা-কর্মীকে গতকাল বৃহস্পতিবার রাতে হত্যা করা হয়েছে। হত্যার দায় স্বীকার করে মাওবাদীরা তাদের মৃতদেহের পাশে পোস্টার ফেলে গেছে। আজ শুক্রবার সকালে তাদের মৃতদেহ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়সংলগ্ন জঙ্গলের পাশ থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ ও যৌথ বাহিনী গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। এ ঘটনার প্রতিবাদে কাল শনিবার পুরুলিয়ায় বনধ ডেকেছে জেলা বামফ্রন্ট।