পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি মত্স্যজীবী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের ফ্রেজারগঞ্জ থানার উপকূলীয় এলাকা থেকে নয় বাংলাদেশি মত্স্যজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি ট্রলারসহ তাঁদের গ্রেপ্তার করেছে উপকূলরক্ষী বাহিনী ও ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে এফবি মুক্তা নামের ওই ট্রলারটি নয় মত্স্যজীবীসহ আশ্রয় নেয় জম্বুদ্বীপের কাছে বঙ্গদুয়ানি দ্বীপে। এ খবর পুলিশের কাছে পৌঁছালে উপকূলরক্ষী বাহিনী এবং পুলিশ এসে ট্রলারসহ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। গতকাল মঙ্গলবার তাঁদের কাকদ্বীপের আদালতে তোলা হলে আদালত তাদের ১৪ দিনের জন্য কারাগারে পাঠিয়ে দেয়।এসব মত্স্যজীবীদের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলায়। পুলিশ এখন খতিয়ে দেখছে তাঁরা দিকভ্রান্ত হয়ে, না কি খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল।