পশ্চিমবঙ্গের সঙ্গে চার রাজ্যের সীমান্ত বন্ধের দাবি মমতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওবাদীদের তত্পরতা রুখতে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার, ওডিশা, ঝাড়খণ্ড ও আসামের আন্তরাজ্য সীমান্ত বন্ধের দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানে মাওবাদী-অধ্যুষিত নয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের এক বৈঠকে লিখিত বক্তব্যে এই দাবি জানান মমতা। বৈঠকে মমতার পক্ষে যোগ দেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি মুখ্যমন্ত্রীর লিখিত বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে মমতা বলেন, ‘পার্শ্ববর্তী ওইসব রাজ্য থেকে মাওবাদীরা পশ্চিমবঙ্গে ঢুকে গোলমাল বাধাতে পারে। তাই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উল্লিখিত চার রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দেওয়া হোক।’