পশ্চিমবঙ্গের ১২ জেল সুপারকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের ১২টি কারাগারের জেল সুপারকে বদলি করা হয়েছে। এসব কারাগারে বন্দীরা অবৈধভাবে গোপনে মুঠোফোন ব্যবহার করে আসছিল। গত চার মাসে এসব বন্দীর কাছ থেকে ৪০০টি মুঠোফোন উদ্ধার করা হয়।যে ১২টি কারাগারের জেল সুপারকে বদলি করা হয়েছে সেগুলো হচ্ছে—কলকাতার প্রেসিডেন্সি, আলীপুর মহিলা, জলপাইগুড়ি, বহরমপুর, পুরুলিয়া, বালুরঘাট, রায়গঞ্জ, আসানসোল, বাঁকুড়া, সিউরি, কৃষ্ণনগর ও বর্ধমান কারাগার।কারাগারে বন্দীদের অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করার খবর পাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। গত মাসে এ নিয়ে তদন্তের জন্য তিনি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন। পরে জেল সুপারদের বদলি করা হয়। আত্মহত্যা: গত বছর ভারতে আধাসামরিক বাহিনীর ১১৯ জন সদস্য বিভিন্ন কারণে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এ কথা বলেছেন। এর মধ্যে সিআরপিএফর ৪২ জন, বিএসএফের ৩৯ জন, এসএসবির ১২ জন, সিআইএসএফের ১১ জন, অসম রাইফেলসের নয়জন, আইটিবিপির তিনজন ও এনএসজির তিনজন সদস্য রয়েছেন। ২০১০ সালে ১০১ জন আত্মহত্যা করেন।