পশ্চিমা আগ্রাসনের কঠোর সমালোচনা মনমোহনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বিভিন্ন দেশে পশ্চিমা শক্তির আগ্রাসনের কড়া সমালোচনা করেছেন। গতকাল শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মনমোহন সিং পশ্চিমাদের বিরুদ্ধে লিবিয়াসহ বিভিন্ন দেশের সরকার পরিবর্তনে বল প্রয়োগের অভিযোগ আনেন। তিনি সতর্ক করে বলেন, বর্হিশক্তি দ্বারা কোনো দেশের সমাজ কাঠামো পুনর্গঠন করা যাবে না। মনমোহন বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসনের অনুপস্থিতির কারণে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন অজুহাত হতে পারে না।’ তিনি আরও বলেন, ‘নিজেদের ভাগ্য বাছাইয়ের অধিকার সবার আছে এবং জনগণই তাঁদের ভবিষ্যত্ নির্ধারণ করবে।’ কোনো দেশের সমাজ পুনর্গঠনে বর্হিশক্তির পরামর্শ ও হস্তক্ষেপকে মনমোহন সিং বিপজ্জনক বলে অভিহিত করেন।মনমোহন সিং নিরাপত্তা পরিষদের পরিধি বৃদ্ধিরও আহ্বান জানান। আন্তর্জাতিক অঙ্গনে ভারত বৃহত্ ভূমিকা রাখতে চায় বলেও তিনি জানান। মনমোহন সিং জানান, তাঁর দেশ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাবে।