পশ্চিমা সংবাদমাধ্যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-পাকিস্তান ও আরব বিশ্বের সংবাদমাধ্যমের থেকে ভিন্ন রকমের পেশাদারি লক্ষ করা যায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে। কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের সংবাদ থেকে শুরু করে শাহবাগ আন্দোলনের সূচনা ও বেগবান হওয়া, ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর আন্দোলনের গতিপ্রকৃতির পরিবর্তন, সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পর ব্যাপক সহিংসতা ও প্রাণহানির খবরগুলো মূলত আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর সূত্রে প্রকাশিত হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রথম সারির সংবাদপত্রগুলোতে এবং অনলাইন-ভিত্তিক অজস্র সংবাদমাধ্যমে।