পা ঠ কে র অ ভি যো গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকারদের মাইকিংয়ে পড়ালেখায় ব্যাঘাতবেগম ফজিলাতুননেসা মুজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল। বিডিআরের ৩ নম্বর গেটের পাশে যার অবস্থান। হলের সামনে আবার আজিমপুর কবরস্থান। কিন্তু হলের সামনে হকারদের ওষুধ, আলতা, স্নো-পাউডার, বিভিন্ন বই, চানাচুর বিক্রির আয়োজন, সঙ্গে চলে উচ্চ শব্দে মাইকিং। উচ্চ শব্দে মাইকিং ও উদ্ভট শিল্পীদের গান লেখাপড়ায় ব্যাঘাত ঘটাচ্ছে। ছাত্রীরা মাঝেমধ্যে বললে কিছুক্ষণ বন্ধ, তারপর আবার শুরু। এ অভিযোগ হল কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরীক্ষা থাকলে বা অন্যান্য সময় পড়াশোনার ক্ষতি হয়, এতে চরম দুর্ভোগে পড়তে হয় ছাত্রছাত্রীদের। কর্তৃপক্ষের কাছে আবেদন, হলগুলোর পাশ থেকে এই লোকদের সরিয়ে সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ তৈরি করার ব্যবস্থা নিন।রোমানা রুমুবেগম ফজিলাতুননেসা মুজিব হলঢাকা বিশ্ববিদ্যালয়রাতে গান-বাজনায় দুর্ভোগে শিক্ষার্থীরাপুরান ঢাকার বংশাল রোডে অবস্থিত মাজেদ সরদার ইউসেপ বিদ্যালয়ে সারা দিনই বিভিন্ন শিফটে পড়ালেখা চলে। কিন্তু পরিতাপের বিষয়, এই বিদ্যালয়ের খোলা মাঠে সন্ধ্যা হলেই শুরু হয় কনসার্ট, চলে গভীর রাত পর্যন্ত। উচ্চশব্দে ঘুমের ব্যাঘাতসহ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের বাসিন্দাদের; বিশেষ করে কোমলমতি শিশুদের পড়াশোনায় মনোযোগে সমস্যা হচ্ছে। আবাসিক এলাকার মধ্যে এ ধরনের কনসার্ট বয়োবৃদ্ধসহ অসুস্থ ব্যক্তিদের সমস্যা করছে। সামনে এসএসসি পরীক্ষা। এ কথা বিবেচনা করে আবাসিক এলাকায় শব্দদূষণ বন্ধ করার জন্য আশু পদক্ষেপ নেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। মো. ওমর আলীবাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়