পা-বাঁকা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে গত ৩০ অক্টোবর ৩৫ জন রোগীকে পরীক্ষা-নিরীক্ষা ও ব্যবস্থাপত্র প্রদান এবং আটজন রোগীকে বিনা মূল্যে অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, প্রতিটি অস্ত্রোপচারকৃত পা-বাঁকা রোগীর পেছনে ওষুধপত্রসহ ব্যয় হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। অস্ত্রোপচার দলে ছিলেন যশোর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন এ এইচ এম আবদুর রউফ, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. মেহেদী নেওয়াজ, যশোর জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট দেবপ্রসাদ বিশ্বাস, নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সুপারিনটেন্ডেন্ট আবুল ফজল মাহমুদ।