পা ভেঙেছে পাটমন্ত্রীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর। তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এ এস এম মামুন আজ শুক্রবার রাতে প্রথম আলোকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্ত্রী তাঁর হেয়ার রোডের বাসভবনের দোতলা থেকে নামার সময় পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর চিকিত্সকেরা জানান, তাঁর হাঁটুর হাড় ভেঙেছে। কাল শনিবার তাঁর অস্ত্রোপচার করা হবে। মন্ত্রী তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।