পাঁচ আসামির ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিচ্ছে কারা কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা কর্তৃপক্ষ বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির ফাঁসির রায় কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। দণ্ড পাওয়া আসামিদের পক্ষে আদালতে রিভিউ করা হবে কি না, সে-সম্পর্কিত কোনো কাগজপত্র কারা কর্তৃপক্ষ এখনো পায়নি।আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হয়ে যাওয়ার সময় কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।তিনি জানান, নিয়ম অনুযায়ী আগামী ১০ তারিখের মধ্যে দণ্ড পাওয়া আসামিরা প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন।