পাঁচ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার পাঁচ আসামিকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার ডিবি পুলিশ ওই পাঁচ আসামিকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম তানিয়া কামাল শুনানি শেষে প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।এ ছাড়া ওই মামলায় দুই দিনের রিমান্ড শেষে ওষুধের দোকানি গাফফারকে আদালতে হাজির করা হলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেন। পরে তাঁর আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।ডিবি পুলিশের পরিদর্শক মাহবুব হোসেন আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। দুপুর সাড়ে ১২টায় আসামিদের আদালতের হাজতখানায় রাখা হয়।গতকাল সোমবার র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফারজানার শ্বশুর দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি শফিকুল কবির, শাশুড়ি নূর বানু, দুই ননদ সুখন কবির ও কবিতা কবির এবং কবিতা কবিরের স্বামী দেলোয়ার হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তার করে।