পাঁচ কোটি রুপি জিতলেন সুশীল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি একজন কম্পিউটার অপারেটর ও শিক্ষক। মাসিক আয় মাত্র ছয় হাজার রুপি। স্বপ্ন দেখতেন কোটিপতি হওয়ার। সেই স্বপ্ন বাস্তবে এসে ধরা দিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) হট সিটে। সম্প্রতি বিহারের শিক্ষক সুশীল কুমার কেবিসির পঞ্চম কিস্তিতে অংশ নেন। তিনি সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন পাঁচ কোটি রুপি। কেবিসির এ পর্বটি সনি টিভিতে ২ নভেম্বর সম্প্রচার করা হবে রাত নয়টায়। আইএএনএস।