পাঁচ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আজ বুধবার সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান প্রথম আলো অনলাইনকে বলেন, আজ ভোর পাঁচটার দিকে কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে গেলে পাটুরিয়া প্রান্তে যানবাহন নিয়ে অপেক্ষমাণ শাহজালাল ও শাহপরান নামের দুটি ফেরি নোঙর করে থাকে। এ সময় নদী পাড়ি দিতে না পেরে ১০০টির মতো বিভিন্ন গাড়ি ঢাকা-আরিচা মহাসড়কে আটকা পড়ে। কুয়াশা কমে গেলে সকাল ১০টার দিক থেকে ফেরি চলাচল শুরু হয়।