পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে যাত্রাবাড়ীর আগুন (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুলের পাশে লাগা আগুন পাঁচ ঘণ্টা পর আজ রোববার সকাল ছয়টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শনিবার যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় গ্যাসলাইন ফেটে যায়। রাত একটার দিকে সেখানে আগুন লাগে।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু গ্যাসলাইনে আগুনের তীব্রতা ছিল প্রচণ্ড। খবর পেয়ে রাত তিনটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি।