পাঁচ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা পৌনে দুইটার দিকে সিলেটের সঙ্গে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জের লস্করপুরে জালালাবাদ এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনের যন্ত্রাংশ ভেঙে যায়। এতে ট্রেনটি বিকল হয়ে পড়ে এবং সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল।রেল যোগাযোগ বন্ধ হয়ে থাকায় সিলেটগামী আন্তনগর পারাবত, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা, সিলেট থেকে আখাউড়ার পথে বাল্লা লোকাল নামের ট্রেনগুলো তিন থেকে চার ঘণ্টা দেরিতে চলাচল করছে। ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।আখাউড়া জংশনের যান্ত্রিক বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী টি এ চৌধুরী জানান, যাত্রীবাহী কামরার গুরুত্বপূর্ণ যন্ত্র (হেংগার বোল্ড) ভেঙে গেলে ট্রেনটি বিকল হয়ে পড়ে। পরে আখাউড়া থেকে যাওয়া উদ্ধারকারী ট্রেনের সাহায্যে বিকল ট্রেনটিকে শায়েস্তাগঞ্জ স্টেশনে এনে রাখা হয়েছে।