পাঁচ জেলাকে ফাইলেরিয়ামুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর, রাজশাহী, দিনাজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলাকে ফাইলেরিয়া (গোদ) মুক্ত ঘোষণা করেছে সরকার। আজ সকালে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নির্ণয় বিভাগের পরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘২০০১ সাল থেকে বাংলাদেশে ফাইলেরিয়া অধ্যুষিত ১৯টি জেলায় নিয়ন্ত্রণ কর্মসূচি চালু করা হয়। আজ থেকে এ সংখ্যা ১৪টিতে দাঁড়াল। ২০১৫ সালের মধ্যে দেশকে ফাইলেরিয়ামুক্ত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম ভালোভাবে এগোচ্ছে।’ফাইলেরিয়া মশাবাহিত একটি সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির প্রথম দিকে কোনো লক্ষণ না থাকলেও ক্রমশ হাত, পা, অণ্ডকোষ, যৌনাঙ্গ ও স্তন ফুলে যায়। আক্রান্ত ব্যক্তি বিকলাঙ্ক হয়ে যায় এবং দুর্বিষহ জীবনযাপন করে।