পাঁচ জেলায় ঈদ উদযাপিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালী, শেরপুর, বরগুনার আমতলী, কিশোরগঞ্জের কটিয়াদীর বেশ কিছু গ্রামে ও নারায়ণগঞ্জে আজ রোববার ঈদ উদযাপিত হচ্ছে।পটুয়াখালী: পটুয়াখালীর চারটি উপজেলার ২২টি গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার আজ রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে।পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফের মসজিদ চত্বরে ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় শুরু হয় ঈদের জামাত। নামাজ আদায় শেষে দেশের শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। নামাজে ইমামতি করেন দরবার শরিফের মসজিদের ইমাম মাওলানা আবদুল গনি। এর পর শুরু হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি।বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হক বলেন, পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফের পীর, চট্টগ্রামের সাতকানিয়া পীর ও চট্টগ্রামের পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী তাঁরা। ১৯২৮ সাল থেকে এসব এলাকার মানুষ প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।শেরপুর: শেরপুর সদর উপজেলার বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর খারচর সাতানীপাড়া গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ সকালে এ গ্রামের পাঁচ শতাধিক মানুষ সাতানীপাড়া ঈদগাঁও মাঠে নামাজ আদায় করেন।আমতলী (বরগুনা): বরগুনার আমতলী উপজেলার তিন গ্রামের সহস্রাধিক পরিবার আজ ঈদ পালন করছে। সকাল আটটার দিকে বেতাগীর আমতলীর গোজখালী শাহ সাবের বাড়ি ও কুকুয়ায় আলাদা ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।চাওড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাদল খান বলেন, হজরত কাদেরিয়া চিশতিয়া তরিকাপন্থী ও কাদিয়ানী সম্প্রদায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উত্সব পালন করেছে।নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ বেলা ১১টায় সদর উপজেলায় ফতুল্লার লামাপাড়া এলাকায় অবস্থিত হজরত শাহ সুফী মমতাজিয়া হেফজখানা ও এতিমখানায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।মাদ্রাসার খতিব মাওলানা আনোয়ার হোসেন বলেন, তাঁরা চট্টগ্রামের চন্দনাইশ থানার কাঞ্চন নগরের এলাহাবাদ সুফিয়া দরবার শরিফের অনুসারী। তাঁদের দাবি, পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে নির্ধারিত সময়ে ঈদ পালন করা যায়।কটিয়াদি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াটি উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের বাহেরচর গ্রামে এক হাজার পরিবার ঈদ উদযাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শত বছর ধরে বদিউল আলম সম্প্রদায়ের লোকজন একই দিনে কুরবানি দেন।