পাঁচ জেলার সাংসদ ও নেতাদের নিয়ে বৈঠক করছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও ঢাকা মহানগরসহ আশেপাশের পাঁচটি জেলার সাবেক ও বর্তমান সাংসদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক চলছে। রাত সাড়ে আটটার দিকে এ বৈঠক শুরু হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। এ বৈঠকে ঢাকা মহানগর ছাড়াও মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিএনপির বর্তমান ও সাবেক সাংসদরা অংশ নিয়েছেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা ছাড়াও সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বৈঠকে অংশ নেওয়া নেতাদের দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া।