পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী চীন গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের সফরে আজ বুধবার বিকেলে চীন গেছেন। কাল বৃহস্পতিবার বিকেলে চীনের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াওবাওয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন।আলোচনায় বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা চাওয়ার পাশাপাশি বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বিষয় প্রাধান্য পাবে। আলোচনা শেষে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শাহজালাল সার কারখানা স্থাপন ও সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের লক্ষ্যে তিনটি চুক্তি সই হবে।